সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক নাদিম হত্যা মামলায় চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

Reporter Name
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬:১২ অপরাহ্ন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ১২ আসামির মধ্যে ৬ জনের চারদিন আর বাকি ৬ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (১৮ জুন)  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুর দেড়টার দিকে আসামিদের জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

আসামিদের রিমান্ড মঞ্জুর হওয়ায় নাদিম পরিবারের সদস্যরা খুশি হয়েছেন। বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাত, রাকি বিল্লাহকেও দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।
শনিবার (১৭ জুন) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের চিলাহাটি এলাকায় বাবুর দূর সম্পর্কের আত্মীয় মনতাজ আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব- ১৩। সেখানে আত্মগোপনে থাকা বাবুকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তবে তার ছেলের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নাম উল্লেখসহ ৪৭ জনকে আসামি করে হত্যা মামলাটি করেছেন নাদিমের স্ত্রী।

এদিকে, রোববারও (১৮ জুন) নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এসময় গণমাধ্যমকর্মীরা ইউপি চেয়ারম্যান বাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালানো হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host