সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি : কাজী আবদুল্লাহ সভাপতি ও লতিফ মোড়ল সম্পাদক

Reporter Name
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৫৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি।।সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বত:স্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি কাজী আবদুল্লাহকে সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল লতিফ মোড়লকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আগামী এক বছর মেয়াদি একটি কার্যনির্বাহী কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সহ-সভাপতি অরুন দেবনাথ (আমার সংবাদ), সহ-সম্পাদক সুব্রত কুমার ফৌজদার (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলাম (দৈনিক জন্মভূমি), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল (চ্যানেল এস), প্রচার সম্পাদক গাজী মাসুম (সংযোগ বাংলাদেশ), দফতর সম্পাদক শেখ আব্দুস সালাম (সময়ের খবর), নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী (দৈনিক নয়াদিগন্ত) সেলিম আবেদ (ভোরের ডাক), ও লিটন গাজী (এশিয়ান টিভি)।
শেষে ৭১ টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় রাজ পথের দাবি পত্রিকার সাংবাদিক গাজী নাসিমসহ উপস্থিত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host