শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাগুরায় ধর্ষণের অভিযোগে মামলা

অলোক রায়, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন

অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের চরসেলামতপুর গ্রামে রোভা ফাউন্ডেশনের শিখন কেন্দ্রের পড়ুয়া এক  স্কুলছাত্রী (৯)বছর বয়সী নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ।  বীরেন বিশ্বাস (৬৭) নামের এক বৃদ্ধ লম্পট কর্তৃক এই ঘটনার শিকার হয়। গত রবিবার উপজেলার বাবুখালী  ইউনিয়নে চরসেলামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাট দুদিন পরে মঙ্গলবার ওই  শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের  কাছে খুলে বলে।ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে  মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানাগেছে,ধর্ষিত শিশুটি গত রোববার  দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে বীরেন বিশ্বাস (৬৭) ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়।
এক বছর পূর্বে লম্পট ধর্ষক এর স্ত্রীর  মৃত্যু হয়। ফলে ফাকা ওই বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশু খুব অসুস্থ হয়ে পড়লে তার সৎ মায়ের কাছে  সমস্ত ঘটনা খুলে বলে । মঙ্গলবার  শিশুটির বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শিশুটির বাবা বলেন, ওই লোক তাকে টাকার  প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন যাবত নিজের বাড়িতে নিয়ে এবং পাশের পাটক্ষেতে ধর্ষণ করে আসছে বলে শিশুটি আমাদের জানিয়েছে। ভয়ে এতদিন কিছু বলেনি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে  ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host