মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

২৬ হাজার টন কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

Reporter Name
Update : শনিবার, ১০ জুন, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ। আজ শনিবার ভোর ৫টায় জাহাজটি বন্দরের হাড়বাড়ীয়ায় পৌঁছায়। মোংলা বন্দর থেকে কয়লা খালাস করে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে বলে জানা গেছে।
এমভি জে হ্যায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে চীনা পতাকাবাহী জাহাজটি ভোর ৫টায় মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ চলছে। গত ২১শে মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে জাহাজটি ছাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host