শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাল গাছের চারা রোপন

অলোক রায়, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  তাল গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আবু নাসের বেগ  জেলা প্রশাসক মাগুরা।
জেলা প্রশাসক সম্মেলন ২০২৩  এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ২১ নং নির্দেশ মোতাবেক  সমগ্র মাগুরা জেলায় তাল গাছের চারা রোপনের অংশ হিসেবে,
গত ৫ জুন  মাগুরা সদর,মহম্মদপুর, শালিখা, জেলা ব্যাপী পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা,  শোভাযাত্রা তাল গাছের চারা রোপন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
“সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ ” এ প্রতিপাদ্য নিয়ে  জেলা প্রশাসকের আয়োজনে, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে মহম্মদপুর উপজেলার বিনোদপুরে  তাল গাছের চারা রোপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান,  বিনোদপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান  সহ সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র জানায় পরিবেশ দিবস উপলক্ষে  মাগুরার চার উপজেলায় ২২ শত তাল গাছের চারা লাগানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host