মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
Update : রবিবার, ৪ জুন, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পুরো বিশ্ব সংকটের সময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থার আরও অবনতি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।রোববার (৪ জুন) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ আশঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী। অবস্থা মোকাবিলায় সবাইকে খাদ্য উৎপাদন বাড়াতে তাগিদ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারি ও যুদ্ধের প্রভাবে খাদ্যমন্দা, বিদ্যুতের ঘাটতি প্রতিটি মানুষকে কষ্ট দিচ্ছে। বিশ্ব পরিস্থিতি আরো খারাপের দিকেও যেতে পারে। তাই আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিয়ে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানির অভাবে উন্নত দেশও হিমশিম খাচ্ছে। ইউরোপেও জ্বালানির অভাব, লোডশেডিং হচ্ছে। উন্নত দেশে মানুষ চাকরি হারাচ্ছে।
 
অবস্থার উত্তরণে সবাইকে সাধ্যমতো চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। কিন্তু এখন জ্বালানি কেনাই মুশকিল। কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার ও ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। জলবিদ্যুতের জন্যও চুক্তি হয়েছে। কয়লা কেনার পদক্ষেপ নেয়া হয়েছে।’
তবে সবাইকে বিদ্যুৎসহ সব ধরনের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host