শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

চলন্ত ট্রেনের নিচে পড়েও স্কুলছাত্র বেঁচে আছে

Reporter Name
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে পার হওয়ার সময় স্কুল ব্যাগের সঙ্গে ধাক্কা লেগে রেল লাইনের নিচে পড়ে যায় এক স্কুলছাত্র। মুহূর্তে ট্রেন চলে আসে। তবে চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেও প্রাণে বেঁচে যায় সে।

বুধবার (২৪ মে) আসাদুজ্জামান আসাদ নামে এক ব্যক্তির মুঠোফোনে ধারণ করা এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় ওই স্কুলছাত্র চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও আত্মরক্ষার্থে সে রেল লাইনে একদম শুয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেখানে জড়ো হওয়া মানুষজন তাকে নিচে নড়াচড়া করতে মানা করে। এবং সেই ছেলেটিও অত্যন্ত ধৈর্য সহকারে শুয়ে ছিল। ছেলেটি লাইনের মাঝামাঝি থাকায় তার কোনো ক্ষতি হয়নি। ট্রেন থামার পর তাকে সুস্থভাবে ট্রেনের নিচ থেকে বের করা আনা হয়।

 তবে স্কুল শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ প্রসঙ্গে রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ ঘটনা প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানান।
 
ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবু সালেহ রনি নামের এক গণমাধ্যমকর্মী ভিডিওটি তার ফেসবুক আইডি থেকে শেয়ার দিয়ে লিখেছেন, তেজগাঁও এলাকায় বড় বিপদ থেকে রক্ষা পেল স্কুলছাত্র।
 
তিনি আরও লেখেন, রেললাইন অতিক্রম করার সময় অথবা রেললাইনের আশপাশে হাঁটাহাঁটি করার সময় সতর্ক থাকবেন, সময় নিয়ে রেল ক্রসিং পার হবেন। ছোট একটি ভুলের জন্য অনেক বড় বিপদ ঘটতে পারে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
 
সাদ্দাম মাহামুদ, মান্নান মোনাসহ অনেকই ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ। আবার কেউ কেউ লিখেছেন, রাখে আল্লাহ মারে কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host