শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিশুটির পিতা মাতার সন্ধান চায়, ওসি আদিতমারী থানা

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন রেলস্টেশনে একজন বুদ্ধি প্রতিবন্ধী বালককে পাওয়া যায়। তার পরিবার/অভিভাবকের সন্ধান চায় ওসি আদিতমারী থানা।গত ২৩ মে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন আদিতমারী রেলষ্টেশনে একজন বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার ঠিকানা বলতে পারেনা। এক পর্যায়ে  রেলষ্টেশনে থাকা স্থানীয় লোকজন শিশুটিকে ২০:৩০ ঘটিকার সময় আদিতমারী থানায় নিয়ে আসে। শিশুটিকে জিজ্ঞাসাবাদে তার নাম সোহেল, বয়স ১০ বছর, পিতা-রাজ্জাক, মাতা কাজলী বললেও ঠিকানা বলতে পারে না। কথাও অস্পষ্ট, সঠিক বুঝা যায়না। আপতত শিশুটিকে আদিতমারী থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। শিশুটিকে তার বাবা-মা/অভিভাবকের নিকট হস্তান্তরের জন্য সংবাদ কর্মীদের  সহযোগিতা চেয়েছে। যোগাযোগ ০১৩২০১৩৪৩৯৭, অফিসার ইনচার্জ, আদিতমারী থানা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host