শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে মাদক সেবনের দায়ে পাঁচ দিনের বিনাশ্রমে কারাদণ্ড

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামাদিসহ ০১ জন মাদক সেবীকে  আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদক  বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১৭ মে  আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ০১ জন মাদক সেবীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত মাদক সেবী হলেন মোঃ মাইদুল ইসলাম (২৫), পিতা- মোঃ ফজলুল হক, সাং- হাড়িভাঙ্গা, থানা ও জেলা- লালমনিরহাট। উক্ত মাদক সেবীকে আদিতমারী উপজেলা ভূমি সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত, মাদক সেবীকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন, অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন  আদিতমারী থানা  এস,আই কমল কিশোর, এস,আই,হামিদুল ইসলাম, এ,এস,আই শাহাদুল ইসলাম প্রমুখ।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বলেন, মাদক , জুয়া, বাল্যবিবাহ, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে পুলিশের অভিযান চলমান থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host