বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় ঘুরে দাঁড়ানো ৯ জনসহ ২৭ জয়িতাকে সংবর্ধনা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো ৯ নারীসহ অন্যান্য ক্যাটাগরিতে ২৭ জয়িতাকে দিয়েছে সংবর্ধনা।
জয়িতাদের অর্জন এবং সমাজের উদ্যোগী নারীদের কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করে ‘এসকেএস ফাউন্ডেশন’। সোমবার (১৫ মে) এসকেএস ইন গাইবান্ধায় এই সংবর্ধনা আয়োজন করা হয়। এসময় ৪ ক্যাটাগরির ২৭ জয়িতা প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসব টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মদ লিটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নার্গিস জাহান, জয়িতা শান্তরানী, শাহানাজ মনজুয়ারা বেগম প্রমুখ।
এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মদ লিটন বলেন, তাদের এই কর্মসূচির আওতায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলার ও লালমনিরহাট জেলার ২৭ জয়িতাকে সংবর্ধিত করা হয়। সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জয়িতা স্বীকৃতি অর্জন করেছেন ওইসব নারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host