শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১৩ মে, ২০২৩, ৮:১৬ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও  একটি অটোরিক্সা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
১৩ মে বিকাল ৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এস,আই মিজানুর রহমান, টিএসআই হায়াত আলী(ট্রাফিক ইউনিট, আদিতমারী) এএসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সম্ন্বয়ে আদিতমারী থানা ৭ নং পলাশি ইউনিয়নের মদনপুর মৌজাস্থ নামুড়ী টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট বসিয়ে অটোচালক আসামী ১। মোঃ সহির আলী(৪৫), পিতা-মোঃ সাকেত আলী, গ্রামঃ চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর অটোরিক্সা তল্লাশি করে অটোরিক্সার সামনের ও পিছনের সিটের ভিতর কালো রংয়ের কাপড়ের তৈরী থলি ও বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। এ সময় আরো ১ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী  থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একটি মামলা দায়ের হয়েছে। আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এই প্রতিনিধিকে বলেন চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে সেই সাথে গ্রেফতার কৃত আসামী কে যথাসময়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host