শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পলাশবাড়ীর নিখোঁজ শিশু ৬ দিনেও উদ্ধার হয়নি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬:২০ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীতে দিন- দুপুরেই নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়ে ৬ দিন পেরিয়ে গেলেও  উদ্ধার হয়নি আব্দুল্লাহ ওরফে বায়োজিদ (৪) নামে এক শিশু। আবদুল্লাহ ওরফে বায়োজিদ,তালুকঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামের তাহারুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ( ৮ মে) সোমবার দুপুর ৩ টার দিকে ঘটেছে এ ঘটনা। ঘটনার ঐ রাতেই থানা পুলিশ রহস্য উদ্ঘাটনে প্রায় সারা রাত বিভিন্ন ভাবে বায়োজিদ নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে  ক্লু খুঁজছে থানা-পুলিশ? দিনে দুপুরে নিখোঁজ হওয়া বায়োজিদ ৬ দিন পেরিয়ে গেলেও  এখনো হদিস দিতে পারেনি পুলিশ ।
এদিকে ৪ বছরের শিশু  বায়েজিদ  দিন – দুপুরে বাড়ির উঠান থেকে  নিখোঁজ হওয়া কে কেন্দ্র করে এলাকা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে  শিশুকে কেহ হত্যা করেছে, আবার কেউ  বলছে  জ্বিনে নিয়ে গেছে।সর্বশেষ তার জন্য মাইকিও করা হয়।
 এ বিষয়ে কোন  কুল-কিনারা না পেয়ে নিখোঁজ বায়েজিদের  মা রাহেনা বেগম পলাশবাড়ী  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  ( জিডি নং- ৪০৫)-
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।পলাশবাড়ী থানা পুলিশ ইন্সপেক্টর ( তদন্ত)  দিবাকর অধিকারী জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিশুকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host