শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পলাশবাড়ীতে স্পীড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭:২২ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে, সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহতের জের ধরে, স্পীড ব্রেকারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন হোসেনপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারন সম্পাদক  হাবিবুর রহমান  বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে
প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল,মেরীরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর  মোনোয়ারুল ইসলাম,  অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জামশেদ,দ্য হলি কোরআন স্কুলের পরিচালক, সিভিল সার্জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ প্রমুখ।
উল্লেখ্য গত সোমবার দ্যা হলি কোরআন একাডেমীর শিক্ষার্থী সানাউল্লাহ(৫) স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে, দ্রুতগতিতে ছুটি আসা ব্যাটারী চালিত একটি অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে আগত এলাকাবাসী বলেন শুধু সানাউল্লাহ নয়,  গতি রোধক না থাকায় একই স্থানে  ইতিপূর্বে আরো দু’জন মানুষ  সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তারা অবিলম্বে গতিরোধক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host