মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এক দিনে ইউক্রেনের তিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
Update : বুধবার, ৩ মে, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

একদিনে তিন যুদ্ধবিমান হারালো ইউক্রেন। পশ্চিমা মিত্রদের থেকে বহুদিন ধরেই যুদ্ধবিমান চেয়ে আসছে কিয়েভ। এরইমধ্যে অন্তত দুটি দেশ থেকে ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিমানশূন্য হওয়ার পথে ইউক্রেনের বিমানবাহিনী। এরইমধ্যে গত মঙ্গলবার এক দিনেই তিনটি যুদ্ধবিমান হারিয়েছে দেশটি। এমন দাবিই করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, একদিনেই রাশিয়ার সেনারা ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। দনেতস্ক পিপলস রিপাবলিকে সোভিয়েত আমলের দুটি মিগ-২৯ ধ্বংস করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে খেরসন অঞ্চলে ইউক্রেনের আরেকটি সু-২৫ বিমান ধ্বংস করা হয়। একইদিনে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম থেকে ছোঁড়া ৮টি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয় রাশিয়ার সেনারা। অকেজো করে দেয়া হয় ইউক্রেনের আরও ৬টি ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির ৪১৬ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।এছাড়া আছে ২৩০ হেলিকপ্টার এবং চার হাজারের বেশি ড্রোন। ফলে প্রায় বিমানশূন্য হয়ে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এমন অবস্থায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান দাবি করেছে কিয়েভ। যদিও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ ছাড়া কেউই ইউক্রেনকে যুদ্ধ বিমান দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয়নি।

জানা গেছে, স্লোভাকিয়া ও পোল্যান্ড থেকে এরইমধ্যে ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানো হয়েছে। তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬এস যুদ্ধবিমান চায়। তবে যুক্তরাষ্ট্রের তরফে এখনও কোনো আশ্বাস দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host