মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান মন্তব্য করতে চায় না : রাষ্ট্রদূত

Reporter Name
Update : বুধবার, ৩ মে, ২০২৩, ৪:২২ অপরাহ্ন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার জাপান। মেট্রোরেল, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়িসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করে আসছে দেশটি। তবে গত বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বিস্ফোরক মন্তব্য আলোচনার সৃষ্টি করে।

 এরপর একই বছরের ডিসেম্বরে ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ইওয়ামা কিমিনোরি। এর প্রায় সাড়ে ৪ মাস পর বুধবার (০৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। 
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে যান জাপানের রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে চান না তিনি।

‘বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জাপান। প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে,’ বলেন ইওয়ামা কিমিনোরি।


এদিকে বাংলাদেশের নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে জাপানের নীতির মিল রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host