শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে সড়ক র্দুঘটনায় ভ্যানযাত্রী নিহত, আহত-২

পি কে অলোক
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারী চালিত অটোভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফলতিতা এলাকায় এই র্দুঘটনা ঘটে। নিহত লাভলু শেখ উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাই-সাইকেলকে ধাক্কা দেয়, পরে যাত্রীবাহী ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), অটোভ্যান চালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০)কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ভ্যান চালক লাভলু শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশে পরিদর্শক (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host