শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে সুম্মিতা রানী (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুস্মিতা রানী ওই এলাকার সুবর্ণ রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শনিবার সকালে স্বামীর সঙ্গে বিবাদ লাগে গৃহবধূ সুস্মিতা রানীর। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে আহত হন সুস্মিতা রানী। পরে বাড়িতেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সুবর্ণ রায় ও শাশুড়িকে আটক করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host