রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাখমুতে কোণঠাসা ইউক্রেন

Reporter Name
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধটি চলছে বাখমুত (আর্তিমোভস্ক) শহরে। যদিও এই শহর এখন পতনের দ্বারপ্রান্তে। শহরটির ৯০ শতাংশেরও বেশি এলাকা দখলে নিয়ে নিয়েছে রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার। শহরের একদম পশ্চিম প্রান্তের অল্প কিছু ভবনের নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের কাছে। এরইমধ্যে তীব্র গোলা সংকটে ভুগছে দেশটি। বাখমুত থেকে সরাসরি পাঠানো এক রিপোর্টে সেই সংকটের কথা তুলে ধরেছেন বিবিসির প্রতিরক্ষা সংবাদদাতা জনাথন বিল।

তিনি জানান, তার কাছে সেখানে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা গোলা সংকটের কথা জানিয়েছেন। একটি ইউনিটের প্রধান ভলোদিমির তাদের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, তাদের বিএম-২১ লঞ্চারে একসঙ্গে ৪০টি গোলা ছোঁড়া যায়। কিন্তু তারা মাত্র কয়েকটি করে গোলা লোড করতে পারছেন। ভলোদিমির কোনো রাখঢাক না রেখে সরাসরি বললেন, আমাদের কাছে যথেষ্ট গোলা নেই। কিন্তু পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে কোণঠাসা হয়ে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সাহায্যের জন্য তার সপ্তদশ ট্যাংক ব্যাটালিয়ন ইউনিটের নিয়মিত ডাক পড়ে। বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের কৌশলগত-ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নিতে সর্বশক্তি নিয়োগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host