রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বান্দরবানের রুমায় গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত

Reporter Name
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন

বান্দরবানের রুমা উপজেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম বমরাম চান। তিনি রুমার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা লাল জোতলাং বমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় ইউপিডিএফ গণতান্ত্রিক ও কেএনএফের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলি থেমে থেমে চলে দুপুর পর্যন্ত। ঘটনার পর থেকে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দুপুরে আইশৃঙ্খলা বাহিনী কেএনএফের একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে।


গত ৭ এপ্রিল রোয়াংছড়ির খামথাং পাড়ায় ইউপিডিএফ ও কেএনএফের গোলাগুলিতে কেএনএফের ৮ সদস্য নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host