সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জীবননগর সীমান্ত থেকে ২.৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ১ জন আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ জীবননগর সীমান্তে থেকে ২.৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার সহ ১জনকে আটক করেছে বিজিবি।
ওবিবার (৯ এপ্রিল) অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ভ্যান চালক, ভ্যান যোগে জীবননগর এলাকা হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করছে। এই খবরে অধিনায়কের নেতৃত্বে নতুনপাড়ার একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে। আনুমানিক রাত ৯টার দিকে উক্ত ভ্যান চালক আরোহী জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যেতে থাকার সময় এ্যাম্বুশ দলটি জীবননগর ক্যাম্প এর পাশে ২.৩৩ কেজি স্বর্ণের ২০টি বার এবং ১টি ভ্যান সহ মোঃ শাহাবুল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সদও পাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে। স্বর্ণগুলো সীট এর পিছনে লুকানো ছিল। আটককৃত স্বর্ণের ২০টি বারের মূল্য আনুমানিক এক কোটি নিরানব্বই লক্ষ সাতাত্তর হাজার দুইশত বিরানব্বই বলে জানা যায়। স্বর্ণের বার শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host