বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফিনল্যান্ড ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কিনছে

Reporter Name
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েই ইসরায়েলের কাছে থেকে ‘ডেভিড স্লিং’ নামের দূর-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যানেট্টি কাইক্কোনেন এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে অতি উচ্চতায় যেকোনও লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। তিনি দাবি করেন, “আমরা ফিনল্যান্ডের প্রতিরক্ষা শক্তির উচ্চাভিলাসী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর।”

ইসরায়েল দাবি করেছে, তাদের তৈরি ‘ডেভিড স্লিং’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪০ থেকে ৩০০ কিলোমিটার পাল্লার যেকোনও ড্রোন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম।দেশটি আরও দাবি করেছে, একসঙ্গে একটি ব্যবস্থা থেকে ১২টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইসরায়েলের সঙ্গে ফিনল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তার মূল্য ৩৪৪ মিলিয়ন ডলার বলে জানানো হয়েছে।গত শতাব্দীর শীতল যুদ্ধের যুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট কিংবা সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশ’ জোটে যোগ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। সূত্র: বিজনেস ইনসাইডার, দ্য টাইমস অব ইসরায়েল, মিডল ইস্ট মনিটর, ডিফেন্স নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host