শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হরিণাকুণ্ডুতে অধ্যক্ষ হাবিবুর রহমান স্মরণে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ হরিণাকুণ্ডুতে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরহুম হাবিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতি ও মরহুমের পরিবারের পক্ষ হতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াদহ কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো ও উদয়ন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মনিরুজ্জামান মানিক। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রকাশনি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম অধ্যক্ষ হাবিবুর রহমানের বড় ছেলে মোহায়মেনুর রহমান উপস্থিত থেকে পিতার জন্য সকলের কাছে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host