সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন

অলোক রায়, স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন

অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলার  বেরইল পলিতা ইউনিয়নের  মনিরামপুর গ্রাম  প্রতিপক্ষের হামলা এবং ধারালো অস্ত্রের কোপে এক যুবক খুন হয়েছে। সূত্রজানায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আতর আলী (৪৪) নামের ১ যুবক খুন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায়  একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। নিহত আতর আলী মনিরামপুর গ্রামের  আবদুস সালাম মোল্ল্যার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানাযায়,
একই গ্রামে বিরোধীয় একটি জমি পরিমাপের বিষয়কে  কেন্দ্র মঙ্গলবার  মুরাদ মোল্ল্যা ও আব্দুল মান্নান মোল্ল্যার মধ্যে বিরোধ বাধে। বিরোধের জের ধরে  উভয়পক্ষের মধ্যে দু দিনে কয়েক দফা হামলা-পাল্টা হামলায় কমপক্ষে ১৫ জন  আহত হয়। যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে আসচ্ছিল। তারই জের ধরে ৩০ মার্চ সন্ধ্যায় মুরাদ মোল্ল্যার সমর্থিতরা আব্দুল মান্নান মোল্ল্যার সমর্থক আতর আলীকে  বাড়ীর পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে  মাগুরা ২৫০ শয্যা হাসপাতলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম জানিয়েছেন,দুটি সামাজিক দলে বিরোধ চলছিল  তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host