মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় ১১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (২৪ই মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান বিশ^াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান।
উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান জানান,উপজেলার বিভিন্ন গ্রামের ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ শুরু করা হয়। এবার উপজেলার ৭ হাজার ৪’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি রাসায়নিক সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ দেওয়া হচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে এ বিতরণ কার্যক্রম শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host