সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

চীনে ৫০ টনের স্বর্ণখনি আবিষ্কার

Reporter Name
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:৫৪ অপরাহ্ন

চীনে স্বর্ণের নতুন একটি খনি আবিষ্কার হয়েছে। নতুন খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডংয়ের মাটিতেই লুকিয়ে চীনের এই গুপ্তধন। প্রতিবেদনে বলা হয়েছে, শ্যানডং প্রদেশে একাধিক স্বর্ণখনি রয়েছে। সেখানেই নতুন আরও একটি খনি আবিষ্কার হয়েছে। শ্যানডংয়ের রুশান এলাকায় আবিষ্কৃত এই স্বর্ণখনির নাম শিলাওকোউ খনি।নতুন খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূ-তত্ত্ববিদেরা।এক বিবৃতিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, শিলাওকোউ খনিতে অপরিশোধিত অবস্থায় যে স্বর্ণ রয়েছে-তা অত্যন্ত উচ্চ মানের, সহজেই পরিশোধন করে কাজে লাগানো যাবে।বিশ্বের স্বর্ণ ভান্ডারের অন্তত ৯ শতাংশ কেন্দ্রীভূত দেশটিতে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই আছে শ্যানডংয়ে। সোনার উৎপাদনে চীন এগিয়ে থাকলেও বৃহত্তম স্বর্ণের ভান্ডারে শীর্ষে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট খনিজ স্বর্ণের পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। বাজারে যার আনুমানিক মূল্য ৩৯ লাখ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host