সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ)  প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে সহকর্মীর সাথে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো সদর উপজেলার গাড়ামারা গ্রামের দোকান কর্মচারী মেহেদি হাসান। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদি হাসান মারা যায়। আহত হয় তার সহকর্মী।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host