বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এবার দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাংক

Reporter Name
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পর এবার দেউলিয়া হওয়ার পথে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। তবে ঘোরতরভাবে বিপদ ঘনিয়ে আসার আগেই বিশ্বের অন্যতম শীর্ষ আর্থিক লেনদেনকারী এ প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)।বার্তা সংস্থা রয়টার্সের খবর, ১৬০ বছরেরও বেশি পুরোনো এ ক্রেডিট সুইস ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। ধারণা করা হয়, বিশ্বের শীর্ষ ৩০ ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। বিশ্লেষকদের আশঙ্কা, ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তার ধাক্কা পুরো বিশ্বের আর্থিক খাতে পড়বে।

গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্যের ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের এক চতুর্থাংশ হারিয়ে ফেলে। পরে বিপদ কাটাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে ৫ হাজার ৪শ কোটি ডলার ঋণ সহায়তা চায়। এদিকে ক্রেডিট ‍সুইস ব্যাংককে বাঁচাতে এগিয়ে এসেছে ইউবিএস। বিশ্বের অন্যতম শীর্ষ এ ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে, তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। তবে তারা এ লক্ষ্যে সরকারের কাছ থেকে ৬শ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে।

তবে সুইস কর্তৃপক্ষ এখনো ইউবিএসকে গ্যারান্টি হিসেবে ৬শ কোটি ডলার দিতে রাজি নয়; বরং সরকার ইউবিএসকে ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নেয়ার জন্য চাপ দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, খুব সম্ভবত ক্রেডিট সুইস ব্যাংকটি ইউবিএসের সঙ্গে মিশে যাবে। দুটি ব্যাংক যদি একীভূত হয় তবে ক্রেডিট ‍সুইস ব্যাংকের প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host