শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহম্মদপুরে গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা

অলোক রায়, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলার চর কালিশংকরপুর গ্রামে গরু চুরির অপবাদ এনে আরিফুল ইসলাম মোল্যা (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের হাসান মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী রাশেদা ও এলাকাবাসী জানান, তিনদিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি যায়। এই ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরুচুরির অভিযোগ আনে একটি পক্ষ।
ওই গ্রামে বৃহস্পতিবার  এক   সালিশি  বৈঠক বসে। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে আরিফুল ইসলাম মোল্যা  পুকুরে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির থেকে কয়েকশ গজ দূরে ফসলের মাঠের মধ্যে পৌছালে চারপাঁচ জন লোক ধারালো অস্ত্র নিয়ে আরিফুল এর উপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে গেলে তারাও হামলায় আহত হন। আহত ৪-৫ জন বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।
নিহত আরিফুল পেশায় কৃষি শ্রমিক। তাঁর ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি গরু চুরির সাথে জড়িত নয় বলে পরিবারের দাবী।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host