বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন

Reporter Name
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮:১২ অপরাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে তার এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে বিষয়টির ব্যাপারে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। খবর রয়টার্সের।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব দেয়ার পরই দেশটির প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়। রাশিয়ার বার্তা সংস্থা তাস গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে শি জিনপিংকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছিল, যুদ্ধে পারমাণবিক অস্ত্র যাতে ব্যবহার করা না হয় সে বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলবেন শি জিনপিং। এই সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও দিন-তারিখ নির্ধারণ না হলেও শির সফর এপ্রিলে বা মে মাসের শুরুতে হতে পারে।

সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের রাশিয়া সফরের উদ্দেশ্য নিয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সে সময় শির সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে সেনা অভিযান বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি ১২ দফা শান্তি প্রস্তাব দেয় চীন। এতে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজতে দুই দেশের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে বেইজিংয়ের এই শান্তি প্রস্তাবকে সন্দেহজনক দৃষ্টিতে দেখছে পশ্চিমা বিশ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host