সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শেখ হাসিনার প্রতিশ্রুতিকে স্বাগত জানাই: ব্রিটিশ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বিষয়টিকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।রোববার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্ব বিষয়ক সেমিনারে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের বিষয়ে কথা বলেন তিনি।

ব্রিটিশ এ প্রতিমন্ত্রী বলেন, ‌‌‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। বিদেশি পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে।’
এ সময় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

এরআগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

এ বিষয়ে টুইটবার্তায় ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছি। এছাড়া ব্যবসা-বাণিজ্য, মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ ও জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে কাজ করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠক বিষয়ে টুইটবার্তায় ট্রেভেলিয়ান বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সমর্থনের বিষয়েও জানিয়েছি।’

গত শুক্রবার (১০ মার্চ) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান। শনিবার (১১ মার্চ) তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় ব্রিটিশ দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারিকুল ইসলাম।

ক্যাম্পে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ট্রেভেলিয়ান। এছাড়া ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমেরও খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host