শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কালীগঞ্জের আলোচিত বিষাক্ত স্পিরিট বিক্রেতা গ্রেপ্তার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯:১৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যুর ঘটনায় রেজা হোমিও হলের মালিক পলাতক রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮মার্চ) সকালের দিকে উপজেলার বারবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রেজা হোমিও হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদন বিহীন বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) জব্দ করা হয়েছে।


উল্লেখ্য, গত ৩ মার্চ রাতে রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে খেয়ে উপজেলার আড়পাড়ার এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজারের রাজিব হোসেন (২৬) মারা যান। ওই ঘটনার পর থেকেই রেজাউল ইসলাম রেজা পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, বিষাক্ত স্পিরিট খেয়ে ৩ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। নিহতরা সবাই আগের দিন রাতে শহরের রেজা হোমিও হল থেকে নেশা জাতীয় দ্রব্য স্পিরিট কিনে খেয়েছিলেন বলে জানা যায়। পরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং ময়নাতদন্তের প্রাথমিক সুরতহাল রিপোর্ট এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বুধবার সকালে নিহত জাহাঙ্গীর খাঁর ভাই আলমগীর হোসেন ওই স্পিরিট বিক্রেতাকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host