সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে ট্রাকর সাথে পিকআপের ধাক্কা, নিহত ২

পি কে অলোক
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি ট্রাকের পিছনে মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন খুলনার খালিশপুর থানা এলাকার নুর হোসেনের পুত্র পিকআপ ভ্যানের হেলপার ইমন হাসান (২১) এবং বাগেরহাটের চিতলমারী থানার কলিগাতি গ্রামের ওহিদুল শেখের পুত্র রিয়াজ শেখ (২২)। পুলিশ জানায়, সোমবার (৬ই মার্চ) ভোর ৪টার দিকে কাকডাঙ্গা এলাকায় বালি ভর্তি একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় চট্রগ্রাম থেকে আসা খুলনাগামী মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রচান্ড আকারে ধাক্কা লাগে। এতে ট্রাক ও পিকআপ ভ্যানের দুই হেলপার ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাক নিয়ে তার চালক পালিয়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host