শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় বখাটে যুবক কারাগারে

পি কে অলোক
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণির একস্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামের একজন বখাটে যুবককে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন। ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host