মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আ্যথলেটিক্স গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি।।ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডুমুরিয়া উপজেলার ২৮টি মাধ্যমিক ও মাদরাসার অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের আ্যথলেটিক্স গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বখতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারী সুপানিটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাচ্চু আহম্মেদ, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহ- প্রধান শিক্ষক প্রতাপ কুমার ম-ল, আসমাউল হোসনা সোমা, জি এম মোশাররফ হোসেন, এস এম মনিরুজ্জামান, শেখ সাইদুল হক মিন্টু, সামরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, আঃ জলিল, জি এম মজনু, প্রসেঞ্জিৎ সরকার, মাওঃ আব্দুর রাজ্জাক, সুলতানা রাজিয়া প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host