শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় আগুনে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের সাহায্য িবতরণ

রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ঠাকুর মালিথিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৮ টি ঘর ভস্মিভূত হয় ও দুটি গরু পুড়ে মারা যায়। শৈলকুপা ও শ্রীপুরের দুটি দমকল বাহিনী প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ ৫ টি বাড়ী পরিদর্শন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে কম্বল, শাড়ী, লুঙ্গি ও গামছা বিতরণ করেন। এছাড়াও তাদেরকে টিন ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা ভাইস যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি স,ম রানাউজ্জামান বাদশা, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন ও সাধারণ সম্পাদক বাবু, ধলহরাচন্দ্র ইউপি সদস্য রতন চন্দ্র কুন্ডু, রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host