মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে পাঠদানের উদ্বোধন ও বৃত্তি প্রদান

পি কে অলোক
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির পাঠদানের শুভ উদ্বোধন এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।


সহকারী অধ্যাপক সালমা খাতুন এবং প্রভাষক মোঃ সাইদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সোনালী ব্যাংক গৌরম্ভা বাজার শাখার ব্যবস্থাপক শেখ রাসেল আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি এস এম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দরা কলেজের আভ্যন্তীরণ সড়কে ইউনিব্লক দিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন এবং রূপা চৌধুরী লাইব্রেরি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host