রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় ভ্যান যাত্রী নিহত, চালকসহ আহত ২

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৪:১৬ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত,  মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের সানেরপাড় অংশে এসআর ফিলিং স্টেশনের  সামনে রোববার দিবাগত রাত একটায়  গাড়ি চাপায় ভ্যান যাত্রী  নিহত হয়েছেন। এসময় ভ্যাল চালক ও আরেক যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয় ও পরিবার সুত্র জানায়,  ৩০ জানুয়ারি সোমবার প্রথম প্রহরে উপজেলার  সাধুরব্রীজে  ওয়াজ মাহফিলের মেলা থেকে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন তিন জন, এসময় সানেরপাড় নামক স্থানে এলে ভ্যানটিকে পিছনে থেকে চাপা দেয় একটি গাড়ি, চাপা দেওয়া গাড়িটি মূহুর্তে সটকে পরে, পরে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারী( ৫৫) কে মৃত ঘোষণা করে, এসময় গুরুতর আহত ভ্যান চালক নুর হক(৪০) কে ফরিদপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, এ ঘটনার আরেক যাত্রী জয়নাল মোল্লা আহত হয়েছেন, নিহত জলিল বেপারী কুঠিবাড়ির মৃত হাসান বেপারীর ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host