সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হরিণাকুণ্ডুতে লাইসেন্স বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জরিমানা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ড্্রাগ লাইসেন্স বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে তিন ওষুধ বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
মঙ্গলবার ( ১০ জানুয়ারি) বিকালে তিনি ভায়না ইউনিয়নের ভায়না কুঠির বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভায়না গ্রামের ইদ্রীস মোল্লার ছেলে ওষুধ বিক্রেতা সেলিম রেজা কে আট হাজার টাকা, মুনসুর আলীর ছেলে রমজান আলী কে দুই হাজার টাকা এবং রহিমপুর গ্রামের আব্দার আলীর ছেলে মাজেদুল ইসলামকে কে দশ হাজার টাকা, সর্বমোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি তিন ওষুধ বিক্রেতাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধ বিক্রয় ও ড্্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় এই জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host