রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ উদ্বোধন করলেন 

Reporter Name
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০৭ অপরাহ্ন

কক্সবাজারে ইনানী সমুদ্রসৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশগ্রহণকারী দেশগুলো থেকে এ অনুষ্ঠানে অংশ নেয়া চৌকস নৌ-সেনারা প্যারেডের মাধ্যমে সালাম জানাবেন প্রধানমন্ত্রীকে। এ আয়োজনের পাশাপাশি ইনানি সৈকতে স্থাপিত বাংলাদেশ নেভির স্থায়ী জেটিও উদ্বোধন করবেন শেখ হাসিনা।

আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সামরিক ভাবমূর্তি ও সক্ষমতার নতুন বার্তা দিতে এবার বাংলাদেশ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২। বিভিন্ন দেশ থেকে আসা যুদ্ধজাহাজ নিয়ে প্রথমবার এ আয়োজনে অংশ নেবেন তারা।

নীল জলরাশিতে সারিসারি যুদ্ধজাহাজ আর নীল দিগন্ত থেকে প্যারাস্যুটে জাম্প করছেন নেভি সিলের চৌকস সদস্যরা। একদিকে একঝাঁক স্পিডবোটের উন্মত্ত টহল; অন্যদিকে ক্ষীপ্র গতির হেলিকপ্টার থেকে একে একে নামছেন নেভি সোয়াডসের সদস্যরা। এভাবে তারা প্রশিক্ষণ নেন। আন্তর্জাতিক এ ইভেন্ট আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঙ্গলবার শেষ করা হয় এর চূড়ান্ত মহড়া।

এতে প্রতীকীভাবে ঘণ্টা বাজিয়ে রিভিউ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করা হয়। উন্মুক্ত নোনা জলরাশির এ আয়োজনে নিজস্ব সাংস্কৃতিক উপাদান সমৃদ্ধ ইভেন্টের পাশাপাশি উপস্থাপিত হতে যাচ্ছে ভিনদেশি শিল্পীদের পরিবেশনাও; যা বাস্তবে বুধবার উপভোগ করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজার আসছেন। সফরকালে চারদিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নেয়া ছাড়াও বিকেলে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host