রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

 ১-১৫ ডিসেম্বর চলবে পুলিশের বিশেষ অভিযান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:২০ অপরাহ্ন

আসন্ন মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।বুধবার (৩০ নভেম্বর) পুলিশ সদর দফতরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়।
আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ অভিযানে সারা দেশের আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। এ সময় জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশও দেয়া হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এ নির্দেশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host