বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে গোল্ডেন গেট স্কুল এন্ড কলেজ এর ২২ জন ছাত্র-ছাত্রী এ প্লাস পেয়েছে

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:২৫ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ উত্তরবঙ্গের অত্যাধুনিক একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০২২ সালে এস,এসসি পরীক্ষায় ৪৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে ২২ জন ছাত্র/ছাত্রী এ প্লাস পেয়েছে ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাবেক ব্যাংক কর্মকর্তা আশরাফুল হক দুলাল এই প্রতিনিধিকে জানায় উত্তরবঙ্গের একমাত্র অত্যাধুনিক আবাসিক/ অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মধুপুর,কুমড়ীরহাট এলাকা অবস্থিত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি মরহুম জামিনুল হক সাব-রেজিস্ট্রার এলাকা উন্নয়ন ও সার্বিক দিক বিবেচনা করে অযোপাড়া গায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১৮ ইং সালে আবাসিক/ অনাবাসিক শিক্ষা কার্যক্রম শুরু করেন। তার মধ্যে ২০১৯-২০ ইং শিক্ষাবর্ষে  করোনা কালীন শিক্ষা কার্যক্রম কিছুটা থমকে যায়। পরবর্তীতে ২০২১ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মত  এস,এসসি পরীক্ষা অংশ নিয়ে  ১৩ জন ছাত্র-ছাত্রী এ প্লাস পেয়েছে । তার মধ্যে গোল্ডেন প্লাস পেয়েছে ২ জন ছাত্র-ছাত্রী। প্রতিষ্ঠানটি বিভিন্ন বাধা অতিক্রম করে ২০২২ সালে এস,এসসি পরীক্ষায় ৪৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তার মধ্যে ২২ জন ছাত্র-ছাত্রী এ প্লাস পেয়েছে । সরজমিনে দেখা যায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি  সম্পূর্ণরূপে  সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ সহ ছাত্র-ছাত্রীদের গতিবিধি পর্যাবেক্ষণ করা হয়ে থাকে। আবাসিক ভবন ও শিক্ষা একাডেমি ভবনের ২৪ ঘন্টা বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা সহ আবাসিক ছাত্র-ছাত্রীদের এমবিবিএস ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে থাকে। ইতোমধ্যেই ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে  আবাসিক- অনাবাসিক ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষক সহ  ৪৫ জন শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host