রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার নুনাছড়া ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. ইউছুফ (৩২)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবলীগ নেতা সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামের মো. মদিন উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউছুফ তার কয়েকজন  সহপাঠীদেরকে নিয়ে রোববার রাত ৮টায় বটতল পেট্রলপাম্প সংলগ্ন  এলাকায় একটি হোটেলে অবস্থান করছিলেন। খাওয়া-দাওয়া শেষে এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর  এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, খুনের রহস্য তারা বের করতে তদন্ত শুরু করেছেন। খুব শিগগির রহস্য উদঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

One response to “সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/register?ref=QCGZMHR6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host