মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দীর্ঘ ১ মাস পরে পকেটে কমিটি ঘোষণা করায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরে মহাসড়ক অবরোধ করে সমাজকল্যাণ মন্ত্রী বিরুদ্ধে ও প্রতিবাদ সমাবেশ করেছে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ । উক্ত কমিটি বিএনপি ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ মহাসড়ক অবরোধ করেছেন। প্রায় ঘন্টা তিনে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয় এবং বুড়িমারী – লালমনিরহাটে স্থলবন্দরে মহাসড়কে দুই পাশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয় এক পর্যায়ে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রায় তিন ঘন্টা পরে অবরোধ তুলে নেয় নেতৃবৃন্দ। জানাযায় গত ১৯ ই নভেম্বর শনিবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ হাতীবান্ধা উপজেলার তিস্তা ডালিয়া অবসরে বসে সাবেক বিএনপির উপজেলা সভাপতি মোহাম্মদ আলী কে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন ক্ষিপ্ত হয়ে নেতৃবৃন্দ মুহূর্তের মধ্যেই প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন এবং পরে দিন ২০ই নভেম্বর রোজ রবিবার উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ও সমাজকল্যাণ মন্ত্রী বিরুদ্ধে মিছিল করে লালমনিরহাট – বুড়ী মারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ উমর শিচতী আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণন কান্ত রায় বিধুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবী হোসেন সাবেক কমলাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার সহ উপজেলার ৮ ইউনিয়নের নেতৃবৃন্দ।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.