মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৮:১৩ অপরাহ্ন

রয়েল আহমেদঃ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের  শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে হৃদয় হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত ৫ দিন আগে মা-বাবার সাথে রাগারাগি করে বাড়ি বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে।
শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host