রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহম্মদপুরে  শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৮:০৯ অপরাহ্ন

অলোক রায়, স্টাফরিপোর্টার:  মাগুরার মহম্মদপুরে  শিক্ষক দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের হাত ধরেই  শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু  এই প্রতিপাদ্য নিয়ে,  বৃহস্পতিবার সকালে  উপজেলা পরিষদ থেকে  একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়  র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার  রামানন্দ পাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মালা রানী বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা  শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার  মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ  জিএম শওকত বিপ্লব রেজা,  সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের অধ্যক্ষ  মোঃ ইখতিয়ার রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, অধ্যক্ষ শরীফ আখতারুজ্জামান,  প্রধান শিক্ষক এসকে নুরুজ্জামান, মোঃ মফিজুর রহমান, শ্রীকান্ত কুমার বিশ্বাস,  প্রভাষক মোঃ মুরাদ চৌধুরী, সৈয়দা শিউলি  ফারুক প্রমূখ। শিক্ষক দিবস উপলক্ষে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  কলেজ  মাধ্যমিক বিদ্যালয়, ও প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা বৃন্দ  উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host