শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৭

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইজ হাই স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন হামলাকারী নিজেও। এছাড়া আহত হয়েছেন আরও সাত জন। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে সোমবার এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলাকারী স্কুলটিতে প্রবেশ করেন। স্কুলের গেট বন্ধ থাকার পরেও হামলাকারী কীভাবে ভেতরে প্রবেশ করলো তা জানা যায়নি। হামলার মাঝামাঝি তার বন্দুক জ্যাম হয়ে যাওয়ার কারণে অনেকের জীবন বেঁচে যায়। এরপর পুলিশ এসে হামলাকারীকে থামায়।

জানা গেছে, হামলাকারী ১৯ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থী। পুলিশ এলে তিনি পুলিশের সঙ্গেও যুদ্ধ করেন। তবে পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়।এ সময় স্কুলে চার শতাধিক শিক্ষার্থী ছিল। তিনি কী কারণে স্কুলে হামলা করেছেন তা জানা যায়নি। হামলায় এক তরুণী স্কুলের মধ্যেই মারা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে তিন জন মেয়ে ও চার জন ছেলে। তারা সকলেই আশঙ্কামুক্ত আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host