রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহের সীমান্ত থেকে ৩২ পিচ স্বর্ণের বারসহ একজন আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:০১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক চোরাবারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি।
শনিবার সকালে যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
রবিবার (২৩অক্টোবর) ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহীন আজাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যশোরের চৌগাছা এলাকা থেকে মোটর সাইকেল যোগে একটি স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থায় নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে থেকে ৩২ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেনকে আটক করে।


লেঃ কর্নেল শাহীন আজাদ বলেন, ইমাম হোসেন শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ৩ কেজি ৭’শ ১৯ গ্রাম। আনুমানিক মুল্যে ২ কোটি ৬৪ লাখ ৫’শ ৮৫ টাকা। এর আগেও ৫৮ বিজিবি কয়েকটি স্বর্ণের অবৈধ চালান জব্দ করেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চোরাকারবারীরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host