শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৯:৪৮ পূর্বাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে সিমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।। বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই যুবক বাংলাদেশী তাদের নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ।সীমান্তবর্তী লোকজন জানান, বাংলাদেশ ও ভারত সীমান্তে ৯৮৮ নং পিলারের ১ নং সাব পিলার দিয়ে ভারতীয় পন্য ও চোরাচালানের মালামাল আনতে চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন।  গুলিতে পার্শ্ববতী এলাকার সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়। পরে তার সাথে থাকা অন্যান্য সঙ্গীরা উদ্ধার করে রংপুর একটি ক্লিনিকে নিয়ে যায়। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আইনের জটিলতা ভেবে গোপনে গুলিবিদ্ধ অবস্থায় ২ যুবকের চিকিৎসা নেওয়া হচ্ছে বলে একটি সূত্র বলে। সীমান্তের বিএসএফের গুলির বিষয়ে আহত যুবকদের সম্পর্কে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, তিনি বিষয়টি তার জানা নেই । তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host