শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় প্রতিমা ভাংচুর মামলায় ৩ জন গ্রেফতার

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৩৯ অপরাহ্ন

রয়েল আহমেদ শৈলকুপা (ঝিনাইদহ)  প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় কালীপ্রতিমা ভাংচুর মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা তাদের গ্রেফতার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস।
রোববার দুপুরে প্রেস বিফিংয়ে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ৬ অক্টোবর রাতে উপজেলার ডাউটিয়া গ্রামের শতবছরের পুরোনো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত করে কুশবাড়ীয়া গ্রাম থেকে আসাদুজ্জামান হিরো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই গ্রামের তুষার ও সাজ্জাদ নামের আরও দুইজনকে গ্রেফতার করে।
শৈলকুপার গড়াই নদীতে নৌকায় অশ্লীল কাজ ও জুয়া পুলিশ বন্ধ করে দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ক্ষিপ্ত হয়। পুলিশকে শায়েস্তা করার জন্য প্রতিমা ভাংচুরের পরিকল্পনা করে সে। যা বাস্তবায়ন করে গ্রেফতারকৃত ৩ জন বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে প্রধান পরিকল্পনাকারী দিনার।
রয়েল আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host