শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:৫০ অপরাহ্ন

রয়েল আহমেদ,  শৈলকুপা( ঝিনাইদহ) প্রতিনিধিঃ  ঝিনাইদহের পশৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন শৈলকুপা পৌরসভা এলাকার খালকোলা গ্রামের হোসেন আলীর ছেলে।

স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, নবীন ও উজ্জলের বিরোধ চলে আসছিল আমজাদের। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন তারা। সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host